ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার

দেশ ছাড়ার আগে মা-বাবাকে বলে যান শ্যুটার ফয়সাল

দেশ ছাড়ার আগে মা-বাবাকে বলে যান শ্যুটার ফয়সাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির ও মা মোসা. হাসি বেগম ঢাকার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তারা জানান, ছেলে ফয়সালের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। যোগাযোগ ছিল কম। ছেলে সাধারণত অন্য জায়গায় থাকত।